সোমবার , ১৫ জুন ২০২৬
সোমবার , ১৫ জুন ২০২৬
হোমজাতীয়প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করল ‘মায়ের ডাক’-এর ভুক্তভোগী পরিবারের সদস্যরা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করল ‘মায়ের ডাক’-এর ভুক্তভোগী পরিবারের সদস্যরা

favicon
ভোরের আলো ডেস্ক:
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করল ‘মায়ের ডাক’-এর ভুক্তভোগী পরিবারের সদস্যরা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’-এর গুম ও হত্যাকাণ্ডের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা। রবিবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।


এর আগে নতুন অর্থবছরের জাতীয় বাজেট অধিবেশন প্রত্যক্ষ করার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের আমন্ত্রণে সংসদ ভবনে যান সংগঠনটির সদস্যরা।


দিনের শুরুতে দুপুরে জাতীয় সংসদের বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ গ্যালারিতে ‘মায়ের ডাক’-এর ২৬ জন সদস্য বাজেট অধিবেশনের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করেন।


ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা হিসেবে তারেক রহমান উপস্থিত ছিলেন। সংসদ কার্যক্রম প্রত্যক্ষকালে ভুক্তভোগী পরিবারের সদস্যরা তাদের অভিজ্ঞতা ও বিভিন্ন মানবাধিকার সংক্রান্ত বিষয় নিয়ে মতবিনিময়ের সুযোগ পান।