ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় এবং ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হয়েছে।
রবিবার (১৫ জুন) বিকেল ৩টায় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অধিবেশনের কার্যক্রম শুরু হয়।
এ অধিবেশনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে আলোচনা, বিভিন্ন মন্ত্রণালয়ের বরাদ্দ, অর্থনৈতিক পরিকল্পনা এবং গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যু নিয়ে সংসদ সদস্যরা বক্তব্য রাখবেন।
বাজেট অধিবেশনকে কেন্দ্র করে সংসদ সচিবালয় প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। অধিবেশন চলাকালে বাজেটের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা শেষে তা পাসের জন্য সংসদে উত্থাপন করা হবে।