বুধবার , ১৭ জুন ২০২৬
বুধবার , ১৭ জুন ২০২৬
হোমজাতীয়উপজেলা পরিষদে এমপিদের পরিদর্শন কক্ষ নির্মাণে উপজেলা প্রতি ৬ লাখ টাকা বরাদ্দ

উপজেলা পরিষদে এমপিদের পরিদর্শন কক্ষ নির্মাণে উপজেলা প্রতি ৬ লাখ টাকা বরাদ্দ

favicon
ভোরের আলো ডেস্ক:
উপজেলা পরিষদে এমপিদের পরিদর্শন কক্ষ নির্মাণে উপজেলা প্রতি ৬ লাখ টাকা বরাদ্দ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, দেশের সব উপজেলা পরিষদ কার্যালয়ের অভ্যন্তরে সংসদ সদস্যদের (এমপি) জন্য একটি পরিদর্শন কক্ষ নির্মাণে প্রতিটি উপজেলায় ৬ লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে।


মঙ্গলবার (১৬ জুন) জাতীয় সংসদের ত্রয়োদশ সংসদের দ্বিতীয় ও ২০২৬-২৭ অর্থবছরের প্রথম বাজেট অধিবেশনের অষ্টম দিনে লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।


গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার জানতে চান, নির্বাচনী এলাকায় সংসদ সদস্যদের দাফতরিক যোগাযোগের জন্য উপজেলা পরিষদের ভেতরে পৃথক কার্যালয় নির্মাণের কোনো পরিকল্পনা রয়েছে কি না।


জবাবে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, দেশের সব উপজেলায় সংসদ সদস্যসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের ব্যবহারের জন্য উপজেলা পরিষদের অভ্যন্তরে একটি পরিদর্শন কক্ষ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে প্রতিটি উপজেলা পরিষদের অনুকূলে ৬ লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে।


উল্লেখ্য, গত ৩১ মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে নির্বাচনী এলাকায় সংসদ সদস্যদের জন্য বসার জায়গা নিশ্চিত করার দাবি উত্থাপন করা হয়েছিল। পরে ২১ এপ্রিল স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম সংসদে জানান, উপজেলা পরিষদে এমপিদের জন্য বসার ব্যবস্থা করতে সরকার উদ্যোগ নিয়েছে।