বুধবার , ১৭ জুন ২০২৬
বুধবার , ১৭ জুন ২০২৬
হোমবিশ্বভবানীপুরের নির্বাচনি ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে মমতা

ভবানীপুরের নির্বাচনি ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে মমতা

favicon
ভোরের আলো ডেস্ক:
ভবানীপুরের নির্বাচনি ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে মমতা

পশ্চিমবঙ্গের ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনি ফলাফল চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে আবেদন করেছেন রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


মঙ্গলবার (১৬ জুন) তিনি আদালতে উপস্থিত হয়ে নির্বাচন সংক্রান্ত আবেদন দায়ের করেন। তার অভিযোগ, ভোট গণনার সময় অনিয়ম ও কারচুপি হয়েছে। এ বিষয়ে বিচারিক তদন্তের আবেদন জানিয়েছেন তিনি।


মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এ সময় দলের কয়েকজন শীর্ষ নেতা ও সংসদ সদস্যও উপস্থিত ছিলেন। আদালতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করেন তিনি।


এর আগে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম আসনে পরাজয়ের পরও নির্বাচন প্রক্রিয়া নিয়ে আদালতে আবেদন করেছিলেন মমতা। সেই মামলায় গণনা প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল।


এবার ভবানীপুর কেন্দ্রেও তার প্রতিদ্বন্দ্বী ছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই ভোট গণনা নিয়ে প্রশ্ন তোলেন তৃণমূল নেত্রী।


রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ভবানীপুরের ফল চ্যালেঞ্জের পাশাপাশি একই দিনে বিরোধী দলনেতা নির্বাচন সংক্রান্ত মামলার শুনানি হওয়ায় পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি আরও আলোচনায় এসেছে।