মৌলভীবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান আজ মৌলভীবাজার সফরে যাচ্ছেন। বুধবার (১৭ জুন) সকাল সাড়ে ৯টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের উদ্দেশে যাত্রা শুরু করেন তিনি। এরপর সিলেট থেকে সড়কপথে বাসযোগে মৌলভীবাজারে পৌঁছাবেন প্রধানমন্ত্রী।
সফরসূচি অনুযায়ী, দুপুর ১টায় শ্রীমঙ্গলে এবং দুপুর ২টায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তার। দিনব্যাপী এই সফরের প্রধান কর্মসূচি হিসেবে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি।
এরপর বিকেলে তিনি দুসাই রিসোর্টের উদ্দেশে রওনা হবেন। সেখানে কিছু সময় বিশ্রামের পর রাজনৈতিক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
রাজনৈতিক সভা শেষে সন্ধ্যায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।