প্রতারণার মামলায় সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ার কারাগারে
প্রতারণার মামলায় আদালতে আত্মসমর্পণের পর সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ারকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৮ জুন) আদালত এ আদেশ দেন। বিশ্বাসভঙ্গ ও ব্যাংক জালিয়াতির অভিযোগে দায়ের করা মামলায় আদালতের সমন উপেক্ষা করায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
এর আগে বুধবার (১৭ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেন। নির্ধারিত সময়ে আদালতে হাজির না হওয়ায় এ আদেশ দেওয়া হয়।
মামলার নথি অনুযায়ী, রাজধানীর কলাবাগান থানায় দায়ের করা বিশ্বাসভঙ্গ সংক্রান্ত একটি মামলায় আহমেদ জোবায়ারসহ ছয়জনকে আদালতে উপস্থিত হয়ে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছিল।
এ বিষয়ে গত ১০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সমন জারি করেন। পরে ১৪ মে মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগ বিষয়টি নিশ্চিত করে।