শনিবার , ২০ জুন ২০২৬
শনিবার , ২০ জুন ২০২৬
হোমআইন ও আদালতঅতিরিক্ত পুলিশ সুপার গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

অতিরিক্ত পুলিশ সুপার গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

favicon
ভোরের আলো ডেস্ক:
অতিরিক্ত পুলিশ সুপার গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার এবং বর্তমানে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত মো. গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।


বৃহস্পতিবার (১৮ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা অনুবিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।


সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী তাকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কারণ তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।


মো. গোলাম সাকলায়েন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার হিসেবে দায়িত্ব পালনকালে আলোচনায় এসেছিলেন। পরবর্তীতে তিনি অতিরিক্ত পুলিশ সুপার পদে কর্মরত ছিলেন।


সরকারি বিধান অনুযায়ী জনস্বার্থে প্রয়োজন মনে করলে সরকার কোনো কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর ক্ষমতা রাখে।