শনিবার , ২০ জুন ২০২৬
শনিবার , ২০ জুন ২০২৬
হোমরাজনীতিগণতন্ত্র হত্যাকারীদের সহাবস্থানের সুযোগ দেওয়া যাবে না: রিজভী

গণতন্ত্র হত্যাকারীদের সহাবস্থানের সুযোগ দেওয়া যাবে না: রিজভী

favicon
ভোরের আলো ডেস্ক:
গণতন্ত্র হত্যাকারীদের সহাবস্থানের সুযোগ দেওয়া যাবে না: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যারা গণতন্ত্রকে ধ্বংস করে এবং জনগণের অধিকার হরণ করে, তাদের সঙ্গে সহাবস্থানের সুযোগ দেওয়া উচিত নয়।


শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমি-এর আর্ট গ্যালারিতে আয়োজিত এক শিল্প প্রদর্শনীতে তিনি এ মন্তব্য করেন।


রিজভী বলেন, গণতান্ত্রিক সমাজে সবার মত প্রকাশের অধিকার রয়েছে। তবে যারা হত্যা ও দমন-পীড়নের সঙ্গে জড়িত, তাদের সেই অধিকার থাকার প্রশ্ন ওঠে।


সাবেক সরকারের সমালোচনা করে তিনি বলেন, কারও চিন্তা-চেতনা ও রাজনৈতিক সংস্কৃতির মধ্যে যদি ফ্যাসিবাদী প্রবণতা থাকে, তাহলে তা থেকে বের হয়ে আসা কঠিন।


তিনি আরও অভিযোগ করেন, অতীতে ফ্যাসিবাদী শাসনামলে বিরোধী রাজনৈতিক দলগুলোকে দুর্বল ও নিশ্চিহ্ন করার চেষ্টা করা হয়েছিল।