শনিবার , ২০ জুন ২০২৬
শনিবার , ২০ জুন ২০২৬
হোমজাতীয়রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান মায়ানমারে প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান মায়ানমারে প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ

favicon
সাইফুল আলম মিরাজ
রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান মায়ানমারে প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী বলেছেন, রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান হলো তাদের দ্রুত নিজ দেশ মায়ানমার-এ নিরাপদ প্রত্যাবাসন।


শনিবার (২০ জুন) নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


জাতিসংঘ মহাসচিবের মায়ানমারবিষয়ক বিশেষ দূতের ব্রিফিংয়ে বক্তব্য দিতে গিয়ে রাষ্ট্রদূত বলেন, রোহিঙ্গা সংকটের শুরু মায়ানমারে এবং এর স্থায়ী সমাধানও সেখানেই হতে হবে।


তিনি বলেন, প্রায় এক দশক ধরে প্রায় ১২ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার কারণে বাংলাদেশের ওপর সামাজিক, অর্থনৈতিক, পরিবেশগত ও নিরাপত্তাজনিত চাপ তৈরি হয়েছে।


বাংলাদেশ জানায়, দীর্ঘদিন ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া কোনো দেশের জন্যই টেকসই নয় এবং রোহিঙ্গারাও নিজেদের দেশে ফিরে যেতে আগ্রহী।