শনিবার , ২০ জুন ২০২৬
শনিবার , ২০ জুন ২০২৬
হোমবিশ্বঅস্ট্রেলিয়ায় প্রথম শনাক্ত এইচ৫এন১ বার্ড ফ্লু, ছড়িয়ে পড়ল সব মহাদেশে

অস্ট্রেলিয়ায় প্রথম শনাক্ত এইচ৫এন১ বার্ড ফ্লু, ছড়িয়ে পড়ল সব মহাদেশে

favicon
ভোরের আলো ডেস্ক:
অস্ট্রেলিয়ায় প্রথম শনাক্ত এইচ৫এন১ বার্ড ফ্লু, ছড়িয়ে পড়ল সব মহাদেশে

অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো এইচ৫এন১ বার্ড ফ্লু শনাক্ত হয়েছে। এর মাধ্যমে ভাইরাসটি এখন বিশ্বের সব মহাদেশে পৌঁছে গেছে বলে জানিয়েছে দেশটির কৃষি মন্ত্রণালয়।

শনিবার অস্ট্রেলিয়ার কৃষিমন্ত্রী জুলি কলিন্স জানান, পশ্চিম অস্ট্রেলিয়ার একটি পরিযায়ী সামুদ্রিক পাখির শরীরে এই ভাইরাস পাওয়া গেছে।

পাখিটি কেপ লে গ্র্যান্ড ন্যাশনাল পার্ক এলাকার একটি সৈকতে পাওয়া যায়। এর আগে অস্ট্রেলিয়াই ছিল একমাত্র মহাদেশ যেখানে এইচ৫এন১ শনাক্ত হয়নি।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই ভাইরাস হাঁস-মুরগি ও বন্য পাখিদের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়তে পারে। তবে মানুষের আক্রান্ত হওয়ার ঘটনা তুলনামূলকভাবে বিরল।

কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে অস্ট্রেলিয়ায় ব্যাপক হারে পাখি মারা যাওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে পরিস্থিতি পর্যবেক্ষণে জরুরি পশুরোগ বিষয়ক কমিটি বৈঠক করেছে।

গবেষণায় দেখা গেছে, দক্ষিণ ভারত মহাসাগরের হার্ড দ্বীপে এইচ৫এন১ সংক্রমণে বিপুল সংখ্যক সীল শাবক মারা গেছে। বিজ্ঞানীরা ধারণা করছেন, পরিযায়ী পাখির মাধ্যমেই ভাইরাসটি বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে।