শনিবার , ২০ জুন ২০২৬
শনিবার , ২০ জুন ২০২৬
হোমজাতীয়প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর, শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক ২৬ জুন

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর, শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক ২৬ জুন

favicon
সাইফুল আলম মিরাজ
প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর, শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক ২৬ জুন

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২২ থেকে ২৬ জুন মালয়েশিয়া ও চীন সফর করবেন। সফরের অংশ হিসেবে ২৬ জুন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার একটি গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে।





পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানিয়েছেন, এর আগে ২৫ জুন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গেও বৈঠক করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।





মালয়েশিয়া সফর শেষে ২২ জুন চীনের ডালিয়ানে পৌঁছাবেন তারেক রহমান। সেখানে তিনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) সামার দাভোস সম্মেলনে অংশ নেবেন এবং ‘ক্লাইমেট লিডারশিপ ইন শিফটিং গ্লোবাল ল্যান্ডস্কেপ’ শীর্ষক অধিবেশনে বক্তব্য রাখবেন।





সফরকালে কাজাখস্তান, মঙ্গোলিয়া ও দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের সম্ভাবনাও রয়েছে।


২৫ জুন বেইজিংয়ে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরামে অংশ নিয়ে চীনা বিনিয়োগকারীদের সামনে বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী। একই দিনে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে বৈঠকের পর দুই দেশের মধ্যে কয়েকটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে।


২৬ জুন শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বাংলাদেশ-চীন সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ, আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে।


পররাষ্ট্র সচিব আশা প্রকাশ করেন, এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও চীনের বিদ্যমান ‘কমপ্রিহেনসিভ স্ট্র্যাটেজিক কো-অপারেটিভ পার্টনারশিপ’ আরও শক্তিশালী হবে এবং দুই দেশের সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচিত হবে।