শনিবার , ২০ জুন ২০২৬
শনিবার , ২০ জুন ২০২৬
হোমবিশ্বনেতানিয়াহুর নীতি ইসরাইলকে ঝুঁকিতে ফেলছে: সাবেক প্রতিরক্ষামন্ত্রী

নেতানিয়াহুর নীতি ইসরাইলকে ঝুঁকিতে ফেলছে: সাবেক প্রতিরক্ষামন্ত্রী

favicon
ভোরের আলো ডেস্ক:
নেতানিয়াহুর নীতি ইসরাইলকে ঝুঁকিতে ফেলছে: সাবেক প্রতিরক্ষামন্ত্রী

ইসরাইলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী মোশে ইয়ালোন অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের নীতি দেশকে বড় ধরনের ঝুঁকির দিকে ঠেলে দিচ্ছে।

গাজা ও লেবাননে চলমান যুদ্ধ দীর্ঘায়িত করার সিদ্ধান্তের সমালোচনা করে তিনি বলেন, এর কারণে ইসরাইলকে বড় মূল্য দিতে হচ্ছে।

ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-কে দেওয়া এক সাক্ষাৎকারে ইয়ালোন বলেন, লেবাননের সঙ্গে আগেই কূটনৈতিক আলোচনার উদ্যোগ নেওয়া উচিত ছিল। কিন্তু সরকারের সিদ্ধান্তের কারণে সংঘাত আরও দীর্ঘ হচ্ছে।

তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার রাজনৈতিক স্বার্থ রক্ষার জন্য যুদ্ধ পরিস্থিতি চালিয়ে যাচ্ছে এবং এর প্রভাব দেশের নিরাপত্তার ওপর পড়ছে।

ইয়ালোন আরও বলেন, দীর্ঘস্থায়ী অস্থিতিশীলতা ইসরাইলের ভবিষ্যতের জন্য বড় হুমকি তৈরি করতে পারে। আগামী নির্বাচনেও যদি একই ধরনের নীতি অব্যাহত থাকে, তাহলে দেশ আরও গভীর সংকটে পড়তে পারে।

সূত্র: আল জাজিরা