রবিবার , ২১ জুন ২০২৬
রবিবার , ২১ জুন ২০২৬
হোমজাতীয়ভূমি মন্ত্রণালয়ের সেবা এখন পুরোপুরি অনলাইন ও অটোমেটেড: প্রতিমন্ত্রী

ভূমি মন্ত্রণালয়ের সেবা এখন পুরোপুরি অনলাইন ও অটোমেটেড: প্রতিমন্ত্রী

favicon
ভোরের আলো ডেস্ক:
ভূমি মন্ত্রণালয়ের সেবা এখন পুরোপুরি অনলাইন ও অটোমেটেড: প্রতিমন্ত্রী

ভূমি মন্ত্রণালয়ের অধিকাংশ সেবা এখন সম্পূর্ণ অনলাইন ও স্বয়ংক্রিয় পদ্ধতিতে পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।


তিনি বলেন, নাগরিকরা এখন ঘরে বসেই ‘ভূমি’ অ্যাপের মাধ্যমে ভূমি উন্নয়ন কর পরিশোধ, নামজারি (মিউটেশন), আবেদন ও অভিযোগ দাখিল করতে পারছেন।


শনিবার (২০ জুন) চট্টগ্রামে ‘বিপিও সামিট ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


প্রতিমন্ত্রী জানান, যারা অনলাইন ব্যবহারে অভ্যস্ত নন, তাদের সহায়তার জন্য সারাদেশে ৮৯৩টি ডিজিটাল সার্ভিস সেন্টার চালু করা হয়েছে। এসব কেন্দ্র থেকে নির্ধারিত ফি অনুযায়ী নাগরিকরা ভূমি সংক্রান্ত সেবা নিতে পারছেন।


তিনি আরও জানান, ‘ভূমি দৃষ্টি’ নামে একটি নতুন অ্যাপের পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়েছে। এর মাধ্যমে কোনো ভূমি কর্মকর্তা অফিস সময়ের মধ্যে কর্মস্থলের বাইরে গেলে কেন্দ্রীয় ড্যাশবোর্ডে স্বয়ংক্রিয়ভাবে সতর্ক সংকেত পাওয়া যাবে।

তিনি দেশের তরুণ ফ্রিল্যান্সার ও আইটি পেশাজীবীদের প্রশংসা করে বলেন, প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সহযোগিতা পেলে বাংলাদেশের তরুণরা ফ্রিল্যান্সিং ও প্রযুক্তি খাতে বিশ্বে আরও বড় ভূমিকা রাখতে পারবে।