যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির আলোচনায় আবারও আলোচনার কেন্দ্রে আইআরজিসি
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তিচুক্তি এবং নিষেধাজ্ঞা শিথিলের আলোচনা শুরু হওয়ায় ইরানের শক্তিশালী সামরিক ও অর্থনৈতিক সংগঠন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) আবারও আন্তর্জাতিক আলোচনায় উঠে এসেছে।
আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক দশকের নিষেধাজ্ঞার মধ্যেও আইআরজিসি ইরানের অর্থনীতির বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে শক্ত অবস্থান তৈরি করেছে।
তেল-গ্যাস, নির্মাণ, বন্দর, শিপিং, টেলিযোগাযোগ ও অবকাঠামো খাতে আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বড় প্রভাব রয়েছে।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা হলে নিষেধাজ্ঞা কমার পাশাপাশি ইরানে নতুন বিনিয়োগ ও তেল রপ্তানির সুযোগ বাড়তে পারে। তবে সেই অর্থের বড় অংশ আইআরজিসি-সংশ্লিষ্ট নেটওয়ার্কের মাধ্যমে প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

কারণ ইরানে বিদেশি কোম্পানিগুলো সাধারণত স্থানীয় অংশীদারের মাধ্যমে ব্যবসা পরিচালনা করে থাকে। ফলে আইআরজিসি-ঘনিষ্ঠ প্রতিষ্ঠানগুলো অনেক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা নিতে পারে।