সোমবার , ২২ জুন ২০২৬
সোমবার , ২২ জুন ২০২৬
হোমবিশ্বপদত্যাগের গুঞ্জন, নেতৃত্ব সংকটে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

পদত্যাগের গুঞ্জন, নেতৃত্ব সংকটে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

favicon
সাইফুল আলম মিরাজ
পদত্যাগের গুঞ্জন, নেতৃত্ব সংকটে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সোমবার (২২ জুন) পদত্যাগ করতে পারেন—এমন দাবি করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য অবজারভার। তবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র এ খবর অস্বীকার করে জানিয়েছে, স্টারমার পদত্যাগের পরিবর্তে সরকার পরিচালনার কাজেই মনোযোগ দিচ্ছেন।


গত কয়েক মাস ধরে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নেতৃত্ব নিয়ে ক্ষমতাসীন দলের ভেতরে অসন্তোষ তৈরি হয়েছে। এর মধ্যেই শুক্রবার (১৯ জুন) পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।


ওই দিন উপনির্বাচনে স্টারমারের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী অ্যান্ডি বার্নহ্যাম এমন একটি আসনে জয় পান, যার ফলে তিনি এখন আনুষ্ঠানিকভাবে দলীয় নেতৃত্বের জন্য স্টারমারের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পেয়েছেন।


দলের নিয়ম অনুযায়ী, নেতৃত্বের চ্যালেঞ্জ জানাতে হলে সংসদ সদস্য হওয়া প্রয়োজন ছিল বার্নহ্যামের। উপনির্বাচনের জয় তাকে সেই সুযোগ এনে দিয়েছে।

দলের নিয়ম অনুযায়ী, নেতৃত্বের চ্যালেঞ্জ জানাতে হলে সংসদ সদস্য হওয়া প্রয়োজন ছিল বার্নহ্যামের। উপনির্বাচনের জয় তাকে সেই সুযোগ এনে দিয়েছে।


দ্য অবজারভার-এর প্রতিবেদনে বলা হয়েছে, দলের ভেতরে সমর্থন কমে যাওয়া এবং বার্নহ্যামের উত্থানের কারণেই স্টারমার পদত্যাগের সিদ্ধান্ত নিতে পারেন। তবে ডাউনিং স্ট্রিটের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।


এদিকে সরকারি সূত্র বলছে, স্টারমার দায়িত্ব চালিয়ে যাওয়ার ওপরই গুরুত্ব দিচ্ছেন।