অনেকটাই সুস্থ মির্জা আব্বাস, দ্রুত আরোগ্যের আশাবাদ ব্যক্ত করলেন প্রতিমন্ত্রী
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য Mirza Abbas আগের তুলনায় অনেকটাই সুস্থ আছেন বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী Habibur Rashid।
রোববার (২১ জুন) সকালে নিজের ফেসবুক পোস্টে প্রতিমন্ত্রী এ তথ্য জানান। পোস্টে তিনি বলেন, দেশবাসীর আন্তরিক দোয়া ও শুভকামনায় মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।
তিনি আরও জানান, সুস্থতার জন্য যারা দোয়া ও শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি মির্জা আব্বাস কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
পোস্টে আশাবাদ ব্যক্ত করে বলা হয়, পূর্ণ সুস্থতা লাভের পর তিনি আবারও জনগণের মাঝে ফিরে এসে দেশ ও জনগণের কল্যাণে তার দায়িত্ব ও কর্মকাণ্ড চালিয়ে যাবেন।
প্রতিমন্ত্রী মহান আল্লাহর কাছে মির্জা আব্বাসের দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করেন।