সোমবার , ২২ জুন ২০২৬
সোমবার , ২২ জুন ২০২৬
হোমজাতীয়মাছ উৎপাদনে চাহিদার চেয়ে এগিয়ে বাংলাদেশ, সংসদে জানালেন মৎস্যমন্ত্রী

মাছ উৎপাদনে চাহিদার চেয়ে এগিয়ে বাংলাদেশ, সংসদে জানালেন মৎস্যমন্ত্রী

favicon
সাইফুল আলম মিরাজ
মাছ উৎপাদনে চাহিদার চেয়ে এগিয়ে বাংলাদেশ, সংসদে জানালেন মৎস্যমন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী Mohammad Amin Ur Rashid জানিয়েছেন, মাছ উৎপাদনে বাংলাদেশ এখন স্বয়ংসম্পূর্ণ। রোববার (২১ জুন) জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য Rumin Farhana-এর এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য তুলে ধরেন।


মন্ত্রী জানান, ২০২৪-২৫ অর্থবছরে মাথাপিছু দৈনিক ৬০ গ্রাম মাছের চাহিদা হিসাব করলে দেশের মোট বার্ষিক চাহিদা দাঁড়ায় ৩৮ দশমিক ০৯ লাখ মেট্রিক টন। একই সময়ে দেশে মোট মাছ উৎপাদিত হয়েছে ৫১ দশমিক ১১ লাখ মেট্রিক টন, যা চাহিদার তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।


তিনি বলেন, দেশের মোট উৎপাদনের তুলনায় আমদানিকৃত মাছের পরিমাণ খুবই কম। গত অর্থবছরে প্রায় ৫৫ হাজার ৫৪ মেট্রিক টন মাছ আমদানি করা হয়েছে, যার আর্থিক মূল্য প্রায় ৪৭৫ কোটি টাকা। মোট উৎপাদনের তুলনায় এ আমদানির পরিমাণ প্রায় ১ শতাংশ।


মন্ত্রী আরও জানান, সাধারণ ভোক্তাদের চাহিদা পূরণে আমদানির প্রয়োজন না থাকলেও বিশেষ কিছু প্রজাতির মাছের চাহিদা মেটাতে সীমিত আকারে আমদানি করা হয়। আমদানিকৃত মাছের মধ্যে টুনা, হেরিং, রূপচাঁদা, ম্যাকেরেল, ছুরি, স্ন্যাপার, কিং ফিশ, স্কুইড ও অক্টোপাসসহ বিভিন্ন সামুদ্রিক মাছ রয়েছে।


মৎস্য খাতের উন্নয়ন অব্যাহত রাখতে সরকার আধুনিক প্রযুক্তির ব্যবহার, গবেষণা কার্যক্রম সম্প্রসারণ এবং অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির উদ্যোগ চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।