মঙ্গলবার , ২৩ জুন ২০২৬
মঙ্গলবার , ২৩ জুন ২০২৬
হোমরাজনীতিরাজধানীতে মঙ্গলবার ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ

রাজধানীতে মঙ্গলবার ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ

favicon
ভোরের আলো ডেস্ক:
রাজধানীতে মঙ্গলবার ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ

গণহত্যার বিচার প্রক্রিয়ায় ধীরগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ তুলে রাজধানীতে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।


সোমবার (২২ জুন) জোটের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা দেন ১১ দলের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ।


তিনি জানান, মঙ্গলবার বিকেল ৫টায় রাজধানীর বিজয়নগরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে জামায়াতে ইসলামীর আমিরসহ জোটভুক্ত দলগুলোর শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।


হামিদুর রহমান আজাদ বলেন, একই দাবিতে আগামী ৪ জুলাই দেশের বিভিন্ন জেলা শহরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি পালন করা হবে।


তিনি আরও জানান, জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে ১১ দলীয় জোট ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করবে। এ বিষয়ে জোটের বৈঠকে বিস্তারিত আলোচনা শেষে কর্মসূচি চূড়ান্ত করা হবে।