বৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
বৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
হোমখেলাহাইড্রেশন ব্রেক নিয়ে বাণিজ্যিক স্বার্থের অভিযোগ নাকচ করলেন ফিফা সভাপতি

হাইড্রেশন ব্রেক নিয়ে বাণিজ্যিক স্বার্থের অভিযোগ নাকচ করলেন ফিফা সভাপতি

favicon
ভোরের আলো ডেস্ক:
হাইড্রেশন ব্রেক নিয়ে বাণিজ্যিক স্বার্থের অভিযোগ নাকচ করলেন ফিফা সভাপতি

বিশ্বকাপে চালু হওয়া হাইড্রেশন ব্রেককে কেন্দ্র করে ওঠা বাণিজ্যিক স্বার্থের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তিনি বলেছেন, এই বিরতির মাধ্যমে ফিফার কোনো অতিরিক্ত আয় হচ্ছে না; খেলোয়াড়দের স্বাস্থ্য সুরক্ষাই এর মূল উদ্দেশ্য।


উত্তর আমেরিকায় চলমান বিশ্বকাপে তীব্র গরমের কারণে প্রতিটি ম্যাচের দুই অর্ধে তিন মিনিট করে হাইড্রেশন ব্রেক চালু করেছে ফিফা। তবে বিরতির সময় বিজ্ঞাপন প্রচার ও সম্প্রচার সুবিধা বাড়ায় অনেকেই এর পেছনে বাণিজ্যিক উদ্দেশ্য রয়েছে বলে প্রশ্ন তুলেছেন।


ইনফান্তিনো জানান, টুর্নামেন্ট-সংক্রান্ত সব বাণিজ্যিক চুক্তি আগেই সম্পন্ন হয়েছে। ফলে হাইড্রেশন ব্রেক চালুর কারণে নতুন কোনো আর্থিক সুবিধা বা অতিরিক্ত রাজস্ব তৈরি হয়নি।


তিনি বলেন, উচ্চ তাপমাত্রায় দীর্ঘ সময় খেলার ফলে খেলোয়াড়দের শারীরিক ঝুঁকি বাড়ে। সেই ঝুঁকি কমানো এবং তাদের সুস্থতা নিশ্চিত করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি বলেন, উচ্চ তাপমাত্রায় দীর্ঘ সময় খেলার ফলে খেলোয়াড়দের শারীরিক ঝুঁকি বাড়ে। সেই ঝুঁকি কমানো এবং তাদের সুস্থতা নিশ্চিত করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

ফিফা সভাপতির মতে, বিশ্বকাপের মতো বড় প্রতিযোগিতায় সব দলকে সমান পরিবেশে খেলার সুযোগ দেওয়া জরুরি। অতিরিক্ত গরমের কারণে কোনো দল যেন বাড়তি সুবিধা বা অসুবিধার মুখে না পড়ে, সে লক্ষ্যেই সব ম্যাচে একই নিয়ম কার্যকর করা হয়েছে।

তবে এই সিদ্ধান্ত নিয়ে ফুটবল অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ সমালোচনা করলেও অনেকেই খেলোয়াড়দের স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে এটিকে সময়োপযোগী ও ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন।