সোমবার , ২৯ জুন ২০২৬
সোমবার , ২৯ জুন ২০২৬
হোমআইন ও আদালতরামপুরা হত্যাকাণ্ড: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায় ঘোষণা শুরু

রামপুরা হত্যাকাণ্ড: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায় ঘোষণা শুরু

favicon
ভোরের আলো ডেস্ক:
রামপুরা হত্যাকাণ্ড: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায় ঘোষণা শুরু

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি করে হত্যা এবং মায়া ইসলাম ও নাদিম ইসলাম হত্যার মামলার রায় ঘোষণা শুরু হয়েছে।


রোববার (২৮ জুন) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর বিচারিক প্যানেল রায় পাঠ শুরু করেন। রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভিতে রায় ঘোষণার কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হচ্ছে।


মামলার আসামিরা হলেন—ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও জোনের সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান, সাবেক উপপরিদর্শক (এসআই) তারিকুল ইসলাম ভূঁইয়া এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) চঞ্চল চন্দ্র সরকার। তাদের মধ্যে চঞ্চল চন্দ্র সরকার কারাগারে থাকলেও অপর চার আসামি পলাতক।


মামলায় প্রসিকিউশনের পক্ষে মোট ১৩ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। গত বছরের ৭ আগস্ট প্রসিকিউশন আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করে। পরে ১৮ সেপ্টেম্বর ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার কার্যক্রম শুরু করেন।


রাষ্ট্রপক্ষের দাবি, সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে এবং তারা আসামিদের সর্বোচ্চ শাস্তির আবেদন জানিয়েছেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা তাদের মক্কেলদের বিরুদ্ধে আনা অভিযোগ থেকে অব্যাহতির আবেদন করেছেন।