প্রায় দুই বছর পর বাংলাদেশিদের জন্য চালু হলো ভারতের ট্যুরিস্ট ভিসা
প্রায় দুই বছর পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও ট্যুরিস্ট ভিসা কার্যক্রম চালু করেছে ভারত। রোববার (২৮ জুন) থেকে আনুষ্ঠানিকভাবে এই ভিসার আবেদন গ্রহণ শুরু হয়েছে।
রাজধানী ঢাকাসহ চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনায় অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে (IVAC) পর্যটন ভিসার আবেদন জমা নেওয়া হচ্ছে।
রোববার সকাল থেকেই ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে আবেদনকারীদের কাছ থেকে ট্যুরিস্ট ভিসার আবেদন গ্রহণ শুরু হয়।
পর্যটন ভিসার পাশাপাশি আগের মতো মেডিকেল ভিসার আবেদন কার্যক্রমও চালু থাকবে। ফলে চিকিৎসা ও ভ্রমণ—উভয় উদ্দেশ্যেই বাংলাদেশি নাগরিকরা এখন ভারতের ভিসার জন্য আবেদন করতে পারবেন।