মঙ্গলবার , ৩০ জুন ২০২৬
মঙ্গলবার , ৩০ জুন ২০২৬
হোমজাতীয়কারাগারে অসুস্থ সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি, ভর্তি ঢামেকে

কারাগারে অসুস্থ সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি, ভর্তি ঢামেকে

favicon
ভোরের আলো ডেস্ক:
কারাগারে অসুস্থ সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি, ভর্তি ঢামেকে


মুন্সীগঞ্জ জেলা কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। পরে তাকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।


সোমবার (২৯ জুন) সকাল ৬টার দিকে কারাগারে অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে পাঠায়। সকাল সোয়া ৮টার দিকে হাসপাতালে পৌঁছানোর পর প্রাথমিক চিকিৎসা শেষে নতুন ভবনের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়।


দীপু মনিকে হাসপাতালে নিয়ে আসা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. ফজলু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কারাগারে অসুস্থ হয়ে পড়ার পর কর্তৃপক্ষের নির্দেশে দ্রুত তাকে হাসপাতালে আনা হয় এবং বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখা হয়েছে।


হাসপাতাল সূত্র জানিয়েছে, তার অসুস্থতার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছেন। তার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি।