মঙ্গলবার , ৩০ জুন ২০২৬
মঙ্গলবার , ৩০ জুন ২০২৬
হোমজাতীয়ডিজিটাল সেবা সম্প্রসারণে প্রধানমন্ত্রীর সঙ্গে ভিওন চেয়ারম্যানের বৈঠক

ডিজিটাল সেবা সম্প্রসারণে প্রধানমন্ত্রীর সঙ্গে ভিওন চেয়ারম্যানের বৈঠক

favicon
সাইফুল আলম মিরাজ
ডিজিটাল সেবা সম্প্রসারণে প্রধানমন্ত্রীর সঙ্গে ভিওন চেয়ারম্যানের বৈঠক


প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভিওনের চেয়ারম্যান অগি ফাবেলা। বৈঠকে দেশের ডিজিটাল অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তির সহজলভ্যতা এবং নাগরিকবান্ধব ডিজিটাল সেবা সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।


সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ৯টায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।


বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলালিংক কর্তৃপক্ষকে সাধারণ মানুষের জন্য আরও সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন সরবরাহের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, প্রযুক্তির সুবিধা যেন দেশের সব শ্রেণি-পেশার মানুষের কাছে সহজে পৌঁছে যায়, সে বিষয়ে গুরুত্ব দিতে হবে।


এছাড়া ইন্টারনেট সেবার মূল্য আরও সহনীয় পর্যায়ে আনার বিষয়টি বিবেচনা করারও অনুরোধ জানান প্রধানমন্ত্রী। তার মতে, কম খরচে মানসম্মত ইন্টারনেট নিশ্চিত করা গেলে দেশের ডিজিটাল রূপান্তর আরও গতিশীল হবে এবং নাগরিকরা সহজেই বিভিন্ন অনলাইন সেবা গ্রহণ করতে পারবেন।