আদালতে পুলিশের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়, ইনুর ১০ বছরের কারাদণ্ড
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় দায়িত্বরত এক পুলিশ সদস্যের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়ান জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু।
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলার শুনানির জন্য তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এর এজলাসে নেওয়া হলে এ ঘটনা ঘটে।
ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, আদালতে তোলার সময় এক পুলিশ সদস্য তার হাত ধরতে গেলে ইনু আপত্তি জানান। এ সময় তিনি আঙুল তুলে বলেন, **“হাত ধরবেন না, ভদ্রতা শিখুন।”**
পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল মামলার রায় ঘোষণা করেন। প্যানেলের অন্য দুই সদস্য ছিলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
রায়ে জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় একমাত্র আসামি হাসানুল হক ইনুকে **১০ বছরের কারাদণ্ড** দেওয়া হয়।
মামলায় ইনুর বিরুদ্ধে মোট আটটি অভিযোগ আনা হয়েছিল। এর মধ্যে **১, ২, ৪, ৫ ও ৮ নম্বর অভিযোগ থেকে তাকে খালাস** দেওয়া হয়েছে।