বুধবার , ০১ জুলাই ২০২৬
বুধবার , ০১ জুলাই ২০২৬
হোমরাজনীতিজুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি ঘিরে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা জাতীয় ছাত্রশক্তির

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি ঘিরে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা জাতীয় ছাত্রশক্তির

favicon
ভোরের আলো ডেস্ক:
জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি ঘিরে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা জাতীয় ছাত্রশক্তির

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে **‘জুলাই থেকে জাগরণ, জাগরণ থেকে নির্মাণ’** প্রতিপাদ্যে দেশব্যাপী মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় ছাত্রশক্তি।


ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে রায়েরবাজার কবরস্থানে অজ্ঞাতপরিচয় শহীদদের কবর জিয়ারত, ফ্যাসিবাদবিরোধী বিভিন্ন ছাত্র সংগঠনের অংশগ্রহণে সংহতি সমাবেশ এবং বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে জুলাই আন্দোলনভিত্তিক গান, কবিতা, পথনাটক, মূকাভিনয়, আলোকচিত্র প্রদর্শনী ও ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনের আয়োজন।


এ ছাড়া জাতীয় ও স্থানীয় পর্যায়ে গল্প, কবিতা, ছবি ও অ্যানিমেশন প্রতিযোগিতা, আলোচনা সভা, স্মৃতিচারণ, জুলাই গণহত্যার বিচারের দাবিতে কফিন মিছিল, জুলাই কনফারেন্স, শহীদদের কবর জিয়ারত, দোয়া মাহফিল, ক্রীড়া প্রতিযোগিতা, গ্রাফিতি অঙ্কন এবং আন্দোলনের নেতৃবৃন্দকে নিয়ে ভিজ্যুয়াল ডকুমেন্টেশন কর্মসূচিও পালন করা হবে।


জাতীয় ছাত্রশক্তি এক বিবৃতিতে জানায়, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ, সাহস ও আপসহীন সংগ্রাম বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র, ন্যায়বিচার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। সেই চেতনা ধারণ করে একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক, বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্র গঠনে তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করাই সংগঠনটির লক্ষ্য।


এ উপলক্ষে দেশের শিক্ষার্থী, তরুণ সমাজ এবং গণতন্ত্রে বিশ্বাসী সব মানুষকে মাসব্যাপী কর্মসূচিতে অংশ নিয়ে বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের অভিযাত্রায় সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছে জাতীয় ছাত্রশক্তি।