বুধবার , ০১ জুলাই ২০২৬
বুধবার , ০১ জুলাই ২০২৬
হোমজাতীয়ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী

favicon
ভোরের আলো ডেস্ক:
ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (গ্রেড-১) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মুফতি মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী নদভী। তিনি সিনিয়র জেলা ও দায়রা জজ আ. ছালাম খানের স্থলাভিষিক্ত হয়েছেন।


মঙ্গলবার (৩০ জুন) দুপুর ৩টায় রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে তিনি দায়িত্ব গ্রহণ করেন। বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম।


এর আগে গত ২১ মে জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী নদভীকে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেয়।


মুফতি মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী নদভী ১৯৯৬ সালের ৪ সেপ্টেম্বর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। কর্মজীবনে তিনি **সেন্ট্রাল শরিয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশ**-এর মহাসচিব এবং **স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি**-এর শরিয়াহ বোর্ডের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।


এ ছাড়া বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের শরিয়াহ বোর্ডে বিশেষজ্ঞ হিসেবে কাজ করার পাশাপাশি দেশের বিভিন্ন কওমি মাদরাসায় শায়খুল হাদিস হিসেবে দায়িত্ব পালন করেছেন।


দায়িত্ব গ্রহণের পর ইসলামিক ফাউন্ডেশনের আগারগাঁও কার্যালয়ের সভাকক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক পরিচিতি সভায় অংশ নেন নবনিযুক্ত মহাপরিচালক।