শুক্রবার , ০৩ জুলাই ২০২৬
শুক্রবার , ০৩ জুলাই ২০২৬
হোমজাতীয়দুদকের মহাপরিচালক পদে রদবদল, মনিরুল ইসলাম নতুন ডিজি

দুদকের মহাপরিচালক পদে রদবদল, মনিরুল ইসলাম নতুন ডিজি

favicon
ভোরের আলো ডেস্ক:
দুদকের মহাপরিচালক পদে রদবদল, মনিরুল ইসলাম নতুন ডিজি

দুর্নীতি দমন কমিশনের (দুদক) শীর্ষ পর্যায়ে প্রশাসনিক পরিবর্তন এনেছে সরকার। পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে সংস্থাটির মহাপরিচালক (ডিজি) পদে নতুন নিয়োগ ও বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


বুধবার (১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে অতিরিক্ত সচিব মোহাম্মদ মনিরুল ইসলামকে প্রেষণে (ডেপুটেশনে) দুদকের নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।


একই দিনে জারি করা আরেকটি প্রজ্ঞাপনে দুদকের বর্তমান মহাপরিচালক মো. মোতাহার হোসেনকে বদলি করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।


জনস্বার্থে জারি করা এ দুই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।


প্রজ্ঞাপনের অনুলিপি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।