শুক্রবার , ০৩ জুলাই ২০২৬
শুক্রবার , ০৩ জুলাই ২০২৬
হোমজাতীয়খামেনির জানাজায় অংশ নিতে তেহরানের পথে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

খামেনির জানাজায় অংশ নিতে তেহরানের পথে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

favicon
ভোরের আলো ডেস্ক:
খামেনির জানাজায় অংশ নিতে তেহরানের পথে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে তেহরানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।


বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইরানের রাজধানী তেহরানের উদ্দেশে রওনা হন।


সরকারি সফরের অংশ হিসেবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ খামেনির জানাজায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। এ সফরের মাধ্যমে ইরানের জনগণ ও সরকারের প্রতি বাংলাদেশের সমবেদনা ও সংহতির বার্তা পৌঁছে দেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।