রবিবার , ০৫ জুলাই ২০২৬
রবিবার , ০৫ জুলাই ২০২৬
হোমআইন ও আদালতঢাবি নিয়ে মন্তব্য: এবি পার্টির নেতা ফুয়াদের বিরুদ্ধে আইনি নোটিশ, ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

ঢাবি নিয়ে মন্তব্য: এবি পার্টির নেতা ফুয়াদের বিরুদ্ধে আইনি নোটিশ, ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

favicon
ভোরের আলো ডেস্ক:
ঢাবি নিয়ে মন্তব্য: এবি পার্টির নেতা ফুয়াদের বিরুদ্ধে আইনি নোটিশ, ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে অবমাননাকর, বিদ্বেষমূলক ও মানহানিকর মন্তব্যের অভিযোগে এবি পার্টির নেতা ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের বিরুদ্ধে আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।


শনিবার (৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী তন্ময় কুমার সাহা এ নোটিশ পাঠান।


নোটিশে বলা হয়েছে, সংশ্লিষ্ট মন্তব্যের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য, মর্যাদা ও সুনাম ক্ষুণ্ন হয়েছে। এ কারণে শাস্তিমূলক ও দৃষ্টান্তমূলক ক্ষতিপূরণ হিসেবে ১০০ কোটি টাকা দাবি করা হয়েছে।


নোটিশ অনুযায়ী, ক্ষতিপূরণের অর্থ ব্যক্তিগতভাবে কাউকে না দিয়ে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা তহবিল’-এ জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।


এ ঘটনায় ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ারও দাবি জানানো হয়েছে।