সোমবার , ০৬ জুলাই ২০২৬
সোমবার , ০৬ জুলাই ২০২৬
হোমজাতীয়বিশ্বকাপ সম্প্রচারে বিটিভিকে ভ্যাট ছাড় দিল সরকার

বিশ্বকাপ সম্প্রচারে বিটিভিকে ভ্যাট ছাড় দিল সরকার

favicon
সাইফুল আলম মিরাজ
বিশ্বকাপ সম্প্রচারে বিটিভিকে ভ্যাট ছাড় দিল সরকার

ফিফা বিশ্বকাপ-২০২৬ দেশের দর্শকদের জন্য সহজলভ্য করতে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-কে প্রচারস্বত্ব কেনার ক্ষেত্রে মূল্য সংযোজন কর (মূসক/ভ্যাট) থেকে অব্যাহতি দিয়েছে সরকার।


এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ একটি প্রজ্ঞাপন জারি করেছে, যা বাংলাদেশ গেজেটে প্রকাশিত হয়েছে।


প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব ক্রয়ের জন্য বিটিভির যে ব্যয় হবে, কেবল সেই ব্যয়ের ওপরই ভ্যাট ছাড় প্রযোজ্য হবে। তবে বিটিভির কোনো সাব-লাইসেন্সধারী বা ওটিটি (OTT) প্ল্যাটফর্ম এই কর-সুবিধার আওতায় আসবে না।


এছাড়া শর্ত অনুযায়ী, অর্থ পরিশোধের ১০ দিনের মধ্যে সংশ্লিষ্ট মূসক কমিশনারেটের কাছে সব হিসাব ও প্রয়োজনীয় তথ্য জমা দিতে হবে। নির্ধারিত শর্ত লঙ্ঘন করা হলে প্রচলিত ভ্যাট আইন অনুযায়ী কর আদায় করা হবে।

সরকারের এই সিদ্ধান্তের ফলে বিটিভির মাধ্যমে দেশের ফুটবলপ্রেমীরা ফিফা বিশ্বকাপ-২০২৬-এর ম্যাচগুলো সম্প্রচারের সুযোগ আরও সহজভাবে পেতে পারেন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।