সোমবার , ০৬ জুলাই ২০২৬
সোমবার , ০৬ জুলাই ২০২৬
হোমখেলাবিশ্বকাপ থেকে বিদায়ের পর ব্রাজিলকে বিদায় বললেন নেইমার

বিশ্বকাপ থেকে বিদায়ের পর ব্রাজিলকে বিদায় বললেন নেইমার

favicon
ভোরের আলো ডেস্ক:
বিশ্বকাপ থেকে বিদায়ের পর ব্রাজিলকে বিদায় বললেন নেইমার

২০২৬ ফিফা বিশ্বকাপে ব্রাজিলের হতাশাজনক বিদায়ের পর জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। ব্রাজিলের শীর্ষ সংবাদমাধ্যম গ্লোবোর খবরে বলা হয়েছে, শেষ ষোলোতে নরওয়ের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পরই জাতীয় দলের হয়ে আর না খেলার সিদ্ধান্ত জানান তিনি।


ম্যাচ শেষে আবেগাপ্লুত প্রতিক্রিয়ায় নেইমার বলেন, “আমি সর্বোচ্চ চেষ্টা করেছি এবং নিজের সবটুকু উজাড় করে দিয়েছি। এই মেটলাইফ স্টেডিয়ামেই আমার পথচলা শুরু হয়েছিল, আর এখানেই তার সমাপ্তি হলো। এখন সব শেষ।”


এই ঘোষণার মধ্য দিয়ে ব্রাজিল জাতীয় দলের হয়ে নেইমারের দীর্ঘ ও বর্ণাঢ্য অধ্যায়ের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটল। দীর্ঘ ক্যারিয়ারে তিনি সেলেসাওর হয়ে অসংখ্য স্মরণীয় ম্যাচ খেলেছেন এবং দলকে একাধিক আন্তর্জাতিক আসরে নেতৃত্ব দিয়েছেন।