সোমবার , ০৬ জুলাই ২০২৬
সোমবার , ০৬ জুলাই ২০২৬
হোমজাতীয়গ্রামীণ উন্নয়ন সরকারের অগ্রাধিকার, বললেন স্থানীয় সরকারমন্ত্রী

গ্রামীণ উন্নয়ন সরকারের অগ্রাধিকার, বললেন স্থানীয় সরকারমন্ত্রী

favicon
ভোরের আলো ডেস্ক:
গ্রামীণ উন্নয়ন সরকারের অগ্রাধিকার, বললেন স্থানীয় সরকারমন্ত্রী

গ্রামীণ জনপদের টেকসই উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, পল্লী উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে সরকারের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে, যার লক্ষ্য গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়ন নিশ্চিত করা।


সোমবার (৬ জুলাই) সকালে আন্তর্জাতিক পল্লী উন্নয়ন দিবস এবং সিরডাপের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


মন্ত্রী বলেন, নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে সরকার পল্লী উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করছে। কৃষি সহযোগিতা, সেচ সুবিধা সম্প্রসারণ এবং কৃষি কার্ডের মতো বিভিন্ন উদ্যোগের মাধ্যমে গ্রামীণ কৃষকদের উৎপাদনশীলতা ও জীবনমান উন্নয়নে গুরুত্ব দেওয়া হচ্ছে।


তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচির মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে। একই সঙ্গে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে বিভিন্ন খাতে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে।


মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রায় পাঁচ দশক ধরে সিরডাপ পল্লী উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। বিশেষ করে স্থানীয় পর্যায়ে উদ্যোক্তা সৃষ্টি, দক্ষতা উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সংস্থাটি উল্লেখযোগ্য অবদান রাখছে।