সোমবার , ০৬ জুলাই ২০২৬
সোমবার , ০৬ জুলাই ২০২৬
হোমজাতীয়ভুল নীতির কারণে বিদ্যুৎ খাত সংকটে, নবায়নযোগ্য জ্বালানিতে জোর দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী

ভুল নীতির কারণে বিদ্যুৎ খাত সংকটে, নবায়নযোগ্য জ্বালানিতে জোর দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী

favicon
ভোরের আলো ডেস্ক:
ভুল নীতির কারণে বিদ্যুৎ খাত সংকটে, নবায়নযোগ্য জ্বালানিতে জোর দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী

আগের সরকারের নীতিগত দুর্বলতার কারণে দেশের বিদ্যুৎ খাত সংকটে পড়েছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি জানান, বর্তমান সরকার বিদ্যুৎ উৎপাদনে স্বনির্ভরতা অর্জন এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছে।


সোমবার (৬ জুলাই) বিদ্যুৎ ভবনে চলমান বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।


তিনি বলেন, সরকারের লক্ষ্য বিদ্যুৎ উৎপাদনে পরনির্ভরশীলতা কমিয়ে নিজস্ব সক্ষমতা বৃদ্ধি করা। এ জন্য সৌর ও অন্যান্য নবায়নযোগ্য জ্বালানি উৎসে বিনিয়োগ ও উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।


প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, বর্তমান সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই নবায়নযোগ্য জ্বালানি থেকে অন্তত ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জন করা সম্ভব হবে।


তিনি আরও বলেন, রাজধানী ঢাকার গুরুত্ব তুলনামূলক বেশি হলেও শহর ও গ্রামের মধ্যে বিদ্যুৎ সরবরাহে বৈষম্য কমিয়ে আনার চেষ্টা করছে সরকার। বিভিন্ন বাস্তব কারণে সব ক্ষেত্রে সমতা নিশ্চিত করা কঠিন হলেও এ বিষয়ে সরকার আন্তরিকভাবে কাজ করছে।


সংবাদ সম্মেলনে তিনি জানান, বেসরকারি খাতে বিদ্যুৎ উৎপাদনসংক্রান্ত যেসব চুক্তিতে রাষ্ট্রের স্বার্থ যথাযথভাবে সংরক্ষিত হয়নি, সেগুলো পর্যালোচনা করা হচ্ছে। প্রয়োজন হলে জাতীয় স্বার্থে এসব চুক্তিতে সংশোধনী আনার বিষয়েও সরকার বিবেচনা করবে।