শহীদ জাহিদের মায়ের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, চাকরির আশ্বাস
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের মা ফাতেমা তুজ জোহরা ক্যানসারে আক্রান্ত তার সন্তান মাহমুদুল্লাহ বিন জিসানকে নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী ক্যানসারে আক্রান্ত মাহমুদুল্লাহ বিন জিসানের বর্তমান শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।
এ সময় শহীদ জাহিদের মা ফাতেমা তুজ জোহরার সঙ্গে কথা বলে প্রধানমন্ত্রী তাকে একটি চাকরির আশ্বাস দেন।