শুক্রবার , ১০ জুলাই ২০২৬
শুক্রবার , ১০ জুলাই ২০২৬
হোমজাতীয়জাতীয় পরিচয়পত্রের তথ্য ফাঁসের অভিযোগে অনুসন্ধান জোরদার, নথি চাইল দুর্নীতি দমন কমিশন

জাতীয় পরিচয়পত্রের তথ্য ফাঁসের অভিযোগে অনুসন্ধান জোরদার, নথি চাইল দুর্নীতি দমন কমিশন

favicon
ভোরের আলো ডেস্ক:
জাতীয় পরিচয়পত্রের তথ্য ফাঁসের অভিযোগে অনুসন্ধান জোরদার, নথি চাইল দুর্নীতি দমন কমিশন

#


জাতীয় ডেস্ক


প্রকাশ: ০৯ জুলাই, ২০২৬


দেশের প্রায় ১১ কোটি নাগরিকের জাতীয় পরিচয়পত্রের ব্যক্তিগত তথ্য ফাঁস এবং অবৈধভাবে বিক্রির অভিযোগে অনুসন্ধান কার্যক্রম আরও জোরদার করেছে দুর্নীতি দমন কমিশন। এ ঘটনায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে প্রয়োজনীয় নথি ও তথ্য চেয়ে চিঠি পাঠানো হয়েছে।


এর আগে দুই হাজার চব্বিশ সালের ৪ অক্টোবর একটি অনুসন্ধানী সংবাদে দাবি করা হয়, জাতীয় তথ্যভাণ্ডারে সংরক্ষিত নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেআইনিভাবে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে বিপুল অর্থের ব্যবসা পরিচালনা করা হয়েছে।


ওই প্রতিবেদনের ভিত্তিতে একই বছরের ৯ অক্টোবর ঢাকার কাফরুল থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ মোট ১৯ জনকে আসামি করা হয়। অভিযোগে বলা হয়, জাতীয় পরিচয়পত্রের তথ্য ব্যবহার করে একটি বেসরকারি প্রতিষ্ঠানকে ব্যবসার অনুমতি দেওয়া হয়েছিল।


মামলার তদন্ত চলাকালে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সাবেক পরিচালক এম বরকতউল্লাহ এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলমকে গ্রেপ্তার করা হয়েছে।


দুর্নীতি দমন কমিশন জানিয়েছে, প্রাপ্ত তথ্য ও নথি পর্যালোচনা করে অভিযোগের বিষয়ে বিস্তারিত অনুসন্ধান অব্যাহত থাকবে।