শুক্রবার , ১০ জুলাই ২০২৬
শুক্রবার , ১০ জুলাই ২০২৬
হোমজাতীয়শেখ হাসিনাকে দেশে ফেরাতে কূটনৈতিক প্রচেষ্টায় কোনো ঘাটতি নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শেখ হাসিনাকে দেশে ফেরাতে কূটনৈতিক প্রচেষ্টায় কোনো ঘাটতি নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

favicon
ভোরের আলো ডেস্ক:
শেখ হাসিনাকে দেশে ফেরাতে কূটনৈতিক প্রচেষ্টায় কোনো ঘাটতি নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক প্রধানমন্ত্রী দণ্ডিত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকার সর্বোচ্চ কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।


বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি বলেন, শেখ হাসিনা বিভিন্ন অভিযোগে দণ্ডিত হয়ে বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। তাকে ফিরিয়ে আনতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের কূটনৈতিক উদ্যোগ অব্যাহত রয়েছে।


প্রতিমন্ত্রী আরও বলেন, একজন দণ্ডপ্রাপ্ত ও পলাতক আসামি হিসেবে শেখ হাসিনার বর্তমান বক্তব্য বা মন্তব্য এই প্রক্রিয়ায় কোনো প্রাসঙ্গিকতা বহন করে না। তার ভাষায়, দেশে সংঘটিত বিভিন্ন অপরাধের অভিযোগে দণ্ডিত হওয়ায় আইন অনুযায়ী তাকে বিচারের মুখোমুখি করাই সরকারের লক্ষ্য।