সোমবার , ১৩ জুলাই ২০২৬
সোমবার , ১৩ জুলাই ২০২৬
হোমজাতীয়ধানমন্ডি-গুলশান লেক উন্নয়ন দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

ধানমন্ডি-গুলশান লেক উন্নয়ন দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

favicon
ভোরের আলো ডেস্ক:
ধানমন্ডি-গুলশান লেক উন্নয়ন দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর ধানমন্ডি ও গুলশান লেকের সংস্কার, সৌন্দর্যবর্ধন এবং স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি) নির্মাণকাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে রাজধানীর পরিবেশ ও জলাধার সংরক্ষণে সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।


রোববার (১২ জুলাই) সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।


বৈঠকে রাজধানীর লেকগুলোর পরিবেশগত ভারসাম্য রক্ষা, দূষণ কমানো এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী বলেন, নগরবাসীর জন্য সুস্থ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে প্রকল্পগুলোর কাজ নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করতে হবে।


তিনি আরও নির্দেশ দেন, রাজধানীর জলাধার সংরক্ষণ, পরিবেশের মানোন্নয়ন এবং বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমে সংশ্লিষ্ট সব সরকারি সংস্থা যেন সমন্বয়ের মাধ্যমে কার্যকরভাবে দায়িত্ব পালন করে।