সোমবার , ১৩ জুলাই ২০২৬
সোমবার , ১৩ জুলাই ২০২৬
হোমজাতীয়আগামীকাল বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

favicon
ভোরের আলো ডেস্ক:
আগামীকাল বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল সোমবার (১৩ জুলাই) বরিশাল সফরে যাচ্ছেন। একদিনের এ সফরে তিনি বৃক্ষরোপণ কর্মসূচিসহ একাধিক সরকারি ও রাজনৈতিক অনুষ্ঠানে অংশ নেবেন।


প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সকালে সড়কপথে বরিশালের উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী। নির্ধারিত কর্মসূচি শেষ করে তিনি সন্ধ্যায় ঢাকায় ফিরবেন।


সফরের অংশ হিসেবে গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে নতুন খনন করা সরিকল খালের পাশে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এছাড়া বরিশাল জেলা সদরের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকা এবং ত্রিশ গোডাউন সংলগ্ন সাগরদী এলাকায়ও বৃক্ষরোপণ করবেন তিনি।


বিকেলে বরিশাল শিল্পকলা একাডেমিতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।


প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তারেক রহমানের প্রথম বরিশাল সফর।