বুধবার , ১৫ জুলাই ২০২৬
বুধবার , ১৫ জুলাই ২০২৬
হোমজাতীয়প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বরিশাল সফরে তারেক রহমান, বৃক্ষরোপণ ও দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময় আজ

প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বরিশাল সফরে তারেক রহমান, বৃক্ষরোপণ ও দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময় আজ

favicon
ভোরের আলো ডেস্ক:
প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বরিশাল সফরে তারেক রহমান, বৃক্ষরোপণ ও দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময় আজ

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বরিশাল সফরে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৩ জুলাই) সকাল ৬টার পর রাজধানীর গুলশানের বাসভবন থেকে সড়কপথে বরিশালের উদ্দেশে রওনা হন তিনি।


সফরসূচি অনুযায়ী, গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে নবখননকৃত সরিকল খালের পাশে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এছাড়া বরিশাল জেলা সদরের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকা এবং ত্রিশ গোডাউন-সংলগ্ন সাগরদী এলাকাতেও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।


বিকেলে বরিশাল শিল্পকলা একাডেমিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী।


প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, দিনের সব কর্মসূচি শেষে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।