বুধবার , ১৫ জুলাই ২০২৬
বুধবার , ১৫ জুলাই ২০২৬
হোমজাতীয়সংবিধান সংশোধনে ১২ সদস্যের বিশেষ কমিটি গঠন

সংবিধান সংশোধনে ১২ সদস্যের বিশেষ কমিটি গঠন

favicon
সাইফুল আলম মিরাজ
সংবিধান সংশোধনে ১২ সদস্যের বিশেষ কমিটি গঠন

বাংলাদেশের সংবিধান সংশোধনের লক্ষ্যে জাতীয় সংসদে ১২ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) রাতে সংসদে কমিটি গঠনের প্রস্তাব অনুমোদিত হয়। কমিটির সভাপতি করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে।


সংসদ নেতা তারেক রহমানের পক্ষে বিএনপির সংসদ চিফ হুইপ নূরুল ইসলাম বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন। প্রস্তাব অনুযায়ী, কমিটিটি ১৭ সদস্যের হওয়ার কথা থাকলেও বিরোধী দলকে পাঁচজন সদস্যের নাম দিতে অনুরোধ করা হলেও তারা কোনো নাম না দেওয়ায় ১২ সদস্য নিয়েই কমিটি গঠন করা হয়েছে।


কমিটির সদস্যরা হলেন—বিএনপির সংসদ চিফ হুইপ নূরুল ইসলাম, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, বিএনপির সংসদ সদস্য জয়নাল আবেদিন, মীর হেলাল উদ্দিন, ফারজানা শারমিন, শাকিলা ফারজানা ও মাহমুদুল হক, গণসংহতি আন্দোলনের সংসদ সদস্য জুনায়েদ আব্দুর রহিম সাকি, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ, গণঅধিকার পরিষদের সংসদ সদস্য নুরুল হক নুর এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সংসদ সদস্য মো. অলিউল্লাহ।


কমিটিটি সংবিধানের প্রয়োজনীয় সংশোধনী পর্যালোচনা করে সুপারিশ প্রণয়ন করবে এবং তা জাতীয় সংসদে উপস্থাপন করবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।