বুধবার , ১৫ জুলাই ২০২৬
বুধবার , ১৫ জুলাই ২০২৬
হোমজাতীয়তরুণ উদ্যোক্তাদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর

তরুণ উদ্যোক্তাদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর

favicon
ভোরের আলো ডেস্ক:
তরুণ উদ্যোক্তাদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের তরুণ উদ্যোক্তা ও সম্ভাবনাময় স্টার্টআপগুলোর পাশে থাকার আশ্বাস দিয়েছেন। তিনি বলেছেন, নতুন উদ্যোক্তাদের এগিয়ে নিতে সরকার সর্বোচ্চ সামর্থ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করবে।


মঙ্গলবার (১৪ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত **‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’** শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।


প্রধানমন্ত্রী বলেন, উদ্যোক্তা হওয়ার পথ সহজ নয়, তবে দৃঢ় ইচ্ছাশক্তি থাকলে সফল হওয়া সম্ভব।


তিনি বলেন, *“আপনারা যারা নতুন উদ্যোক্তা বা উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখছেন, তাদের বলব—আপনারা যে কাজটি করতে চাইছেন, সেটি সহজ নয়; এটি খুবই কঠিন। কিন্তু ইচ্ছাশক্তি থাকলে অবশ্যই পারবেন।”*


সরকারের অবস্থান তুলে ধরে তারেক রহমান বলেন, সরকার উদ্যোক্তাদের সহায়তা, দিকনির্দেশনা ও প্রয়োজনীয় সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে।


তিনি বলেন, *“আমরা আপনাদের সঙ্গে আছি। আপনাদের সহায়তা করার জন্য, পথ দেখানোর জন্য এবং পাশে দাঁড়ানোর জন্য সরকার কাজ করবে। কতটুকু পারব জানি না, তবে সর্বোচ্চ সামর্থ্য দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করব, ইনশাআল্লাহ।”*


প্রধানমন্ত্রী আরও বলেন, তরুণ উদ্যোক্তারা শুধু নিজেদের ভবিষ্যৎ নয়, দেশের অর্থনীতি ও কর্মসংস্থানের জন্যও গুরুত্বপূর্ণ। তাদের উদ্ভাবন, সৃজনশীলতা ও নতুন উদ্যোগ বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।