বৃহস্পতিবার , ১৬ জুলাই ২০২৬
বৃহস্পতিবার , ১৬ জুলাই ২০২৬
হোমজাতীয়৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, সেদিনই উন্মুক্ত হবে সবার জন্য

৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, সেদিনই উন্মুক্ত হবে সবার জন্য

favicon
ভোরের আলো ডেস্ক:
৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, সেদিনই উন্মুক্ত হবে সবার জন্য
আগামী ৫ আগস্ট ‘জুলাই স্মৃতি জাদুঘর’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিন থেকে জাদুঘরটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (১৪ জুলাই) বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক আহ্বানের জবাবে এ তথ্য জানান তিনি।

এর আগে ডা. শফিকুর রহমান বলেন, জুলাই মাসেই জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়া উচিত। কিছু কাজ বাকি থাকলেও জাদুঘরটি এখনই জনসাধারণের জন্য উন্মুক্ত করা যেতে পারে। পাশাপাশি সংস্কার ও অন্যান্য প্রয়োজনীয় কাজ পর্যায়ক্রমে চালিয়ে নেওয়া সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী জাদুঘরটির উদ্বোধন করলে এবং আমন্ত্রণ জানালে তারা অনুষ্ঠানে অংশ নেবেন।

এদিকে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানান, আগামী ৫ আগস্টের মধ্যে ‘জুলাই স্মৃতি জাদুঘর’ উদ্বোধনের সব ধরনের প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। বর্তমানে শেষ মুহূর্তের কাজ শেষ করার কার্যক্রম চলছে।