শনিবার , ১৮ জুলাই ২০২৬
শনিবার , ১৮ জুলাই ২০২৬
হোমজাতীয়অগ্রাধিকার অনুযায়ী ধাপে ধাপে হবে অর্থনৈতিক সংস্কার: অর্থমন্ত্রী

অগ্রাধিকার অনুযায়ী ধাপে ধাপে হবে অর্থনৈতিক সংস্কার: অর্থমন্ত্রী

favicon
সাইফুল আলম মিরাজ
অগ্রাধিকার অনুযায়ী ধাপে ধাপে হবে অর্থনৈতিক সংস্কার: অর্থমন্ত্রী

নির্বাচিত সরকারের অগ্রাধিকার ও দেশের প্রয়োজন বিবেচনায় অর্থনৈতিক সংস্কার কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।


বৃহস্পতিবার (১৬ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।


অর্থমন্ত্রী জানান, নতুন অর্থনৈতিক কর্মসূচির ভিত্তি ও কাঠামো নিয়ে আইএমএফের সঙ্গে আলোচনা হয়েছে। এর আগে যেসব নীতিগত বিষয় নির্ধারণ করা হয়েছিল, সেগুলোর ওপর ভিত্তি করেই কর্মসূচি এগিয়ে নেওয়া হবে।


তিনি বলেন, নির্বাচিত সরকারের প্রতি যথাযথ সম্মান রেখে সংস্কার কার্যক্রম পরিচালিত হবে। একই সঙ্গে দেশের প্রয়োজন ও অগ্রাধিকারের ভিত্তিতে ধাপে ধাপে প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে।


আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, “যখন যে সংস্কার প্রয়োজন হবে, তখন সেটিই বাস্তবায়ন করা হবে। ইতোমধ্যে অনেক পরিবর্তন হয়েছে। বাকি সংস্কারগুলোও সময় ও প্রয়োজন অনুযায়ী পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।”


তিনি ইঙ্গিত দেন, অর্থনৈতিক সংস্কার একযোগে নয়; বরং দেশের বাস্তব পরিস্থিতি, সরকারের নীতিগত অগ্রাধিকার এবং অর্থনীতির চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।