শুক্রবার , ০১ মে ২০২৬
শুক্রবার , ০১ মে ২০২৬
হোমখেলাম্যাচ পরিত্যক্ত, প্রথম বলেই উইকেট নিয়ে রেকর্ডে কামিন্স

ম্যাচ পরিত্যক্ত, প্রথম বলেই উইকেট নিয়ে রেকর্ডে কামিন্স

favicon
ভোরের আলো ডেস্ক:
ম্যাচ পরিত্যক্ত, প্রথম বলেই উইকেট নিয়ে রেকর্ডে কামিন্স

সোমবার বৃষ্টির কারণে সানরাইজার্স হায়দরাবাদ ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় প্লে-অফ থেকে ছিটকে গেছে হায়দরাবাদ। তবে দলের হতাশার দিনে ব্যক্তিগত অর্জনে ইতিহাস গড়েছেন অধিনায়ক প্যাট কামিন্স।

দিল্লি ইনিংসের প্রথম বলেই করুণ নায়ারকে দুর্দান্ত এক ডেলিভারিতে উইকেটরক্ষকের ক্যাচ বানিয়ে সাজঘরে পাঠান কামিন্স। আইপিএলে এটি ছিল তার তৃতীয়বার ম্যাচের প্রথম বলেই উইকেট নেওয়ার কীর্তি।

এই তালিকায় কামিন্স এখন সমান ৩ বার করে এমন কীর্তি গড়া ট্রেন্ট বোল্ট ও লাসিথ মালিঙ্গার সঙ্গে একসাথে। সবার ওপরে রয়েছেন মোহাম্মদ শামি, যিনি ম্যাচের প্রথম বলেই ৪ বার উইকেট শিকার করেছেন।