সোমবার , ২০ জুলাই ২০২৬
সোমবার , ২০ জুলাই ২০২৬
হোমজাতীয়কর্মপরিবেশ উন্নয়নে নতুন যাত্রা শুরু করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

কর্মপরিবেশ উন্নয়নে নতুন যাত্রা শুরু করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

favicon
মাহামুদুল হাসান
কর্মপরিবেশ উন্নয়নে নতুন যাত্রা শুরু করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

বাংলাদেশে কর্মপরিবেশ উন্নয়ন ও শ্রম খাতের সংস্কারে নতুন অধ্যায়ের সূচনা হচ্ছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। রোববার (১৯ জুলাই) বিকেলে তার কার্যালয়ে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট হোংবোর সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।


বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শ্রম খাতে সংস্কারের মাধ্যমে শোভন কর্মপরিবেশ, সামাজিক ন্যায়বিচার এবং শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে গণতন্ত্র, মানবাধিকার ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় নির্বাচনী ইশতেহারে দেওয়া অঙ্গীকার বাস্তবায়নের বিষয়েও সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করেন তিনি।


শামা ওবায়েদ শ্রম সুশাসন আরও শক্তিশালী করা, অভিবাসী শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করা এবং বাংলাদেশ থেকে নিরাপদ, নিয়মিত ও দক্ষ শ্রম অভিবাসন সহজতর করতে আইএলওর অব্যাহত সহযোগিতা ও গঠনমূলক ভূমিকার আহ্বান জানান।


বৈঠকে আইএলওর মহাপরিচালক গিলবার্ট হোংবো বাংলাদেশের কর্মপরিবেশ উন্নয়ন এবং শ্রম খাতে সংস্কারের উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, উন্নত কর্মপরিবেশ, শোভন কাজ এবং সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের উদ্যোগে আইএলও ভবিষ্যতেও প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে।