সোমবার , ২০ জুলাই ২০২৬
সোমবার , ২০ জুলাই ২০২৬
হোমজাতীয়কুয়েতে ঝুঁকিপূর্ণ ভবন থেকে সরানো বাংলাদেশিদের সহায়তায় দূতাবাস

কুয়েতে ঝুঁকিপূর্ণ ভবন থেকে সরানো বাংলাদেশিদের সহায়তায় দূতাবাস

favicon
ভোরের আলো ডেস্ক:
কুয়েতে ঝুঁকিপূর্ণ ভবন থেকে সরানো বাংলাদেশিদের সহায়তায় দূতাবাস

কুয়েতের হাসাবিয়া ও আব্বাসিয়া এলাকার কয়েকটি ঝুঁকিপূর্ণ ভবন থেকে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের প্রবাসীদের নিরাপত্তার স্বার্থে সরিয়ে নেওয়ার বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ের নজরে এসেছে।


রোববার (১৯ জুলাই) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে, সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে কুয়েত সরকার ঝুঁকিপূর্ণ ভবনগুলোর বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্থানান্তরিত বাসিন্দাদের জন্য হাসাবিয়া এলাকায় অবস্থিত **খাদিজা বিনতে জাবের স্কুলে** অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে।


বাংলাদেশের রাষ্ট্রদূত এবং দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা ইতোমধ্যে একাধিকবার আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেছেন। সেখানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা প্রদান করা হচ্ছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।