মঙ্গলবার , ২১ জুলাই ২০২৬
মঙ্গলবার , ২১ জুলাই ২০২৬
হোমজাতীয়প্রকৃত উপকারভোগীদের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছাতে তথ্য যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকৃত উপকারভোগীদের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছাতে তথ্য যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

favicon
ভোরের আলো ডেস্ক:
প্রকৃত উপকারভোগীদের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছাতে তথ্য যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকৃত উপকারভোগীদের কাছে ফ্যামিলি কার্ডের সুবিধা পৌঁছে দিতে তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই প্রক্রিয়ায় সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


সোমবার (২০ জুলাই) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।


বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রকৃত সুবিধাভোগীদের কাছে ফ্যামিলি কার্ডের কার্যকর সুবিধা পৌঁছে দিতে একটি নির্ভরযোগ্য ও সমন্বিত তথ্যভান্ডার তৈরি করা জরুরি। এ জন্য উপকারভোগী নির্বাচন, তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাইয়ের প্রতিটি ধাপে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।


তিনি আরও বলেন, ধাপে ধাপে সারা দেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম সম্প্রসারণের জন্য বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ করতে হবে। একই সঙ্গে আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।


বৈঠকে উপস্থিত ছিলেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ. বি. এম. আব্দুস সাত্তার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস. এম. আব্দুল আওয়াল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধাসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।