মঙ্গলবার , ২১ জুলাই ২০২৬
মঙ্গলবার , ২১ জুলাই ২০২৬
হোমরাজনীতিজামায়াতের মধ্যে সরকারকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা দেখা যাচ্ছে: রাশেদ খাঁনজামায়াতের মধ্যে সরকারকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা দেখা যাচ্ছে: রাশেদ খাঁন

জামায়াতের মধ্যে সরকারকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা দেখা যাচ্ছে: রাশেদ খাঁনজামায়াতের মধ্যে সরকারকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা দেখা যাচ্ছে: রাশেদ খাঁন

favicon
ভোরের আলো ডেস্ক:
জামায়াতের মধ্যে সরকারকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা দেখা যাচ্ছে: রাশেদ খাঁনজামায়াতের মধ্যে সরকারকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা দেখা যাচ্ছে: রাশেদ খাঁন

জামায়াতে ইসলামীর মধ্যে সরকারকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা এবং ফ্যাসিবাদী আচরণের লক্ষণ দেখা যাচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন।


সোমবার (২০ জুলাই) শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন এবং দোয়া-মোনাজাত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।


রাশেদ খাঁন বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও রাষ্ট্রের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি অভিযোগ করেন, নতুন রাজনৈতিক দলগুলো রাষ্ট্র সংস্কারের উদ্যোগকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে।


তিনি আরও বলেন, সরকারের সমালোচনা করা গণতান্ত্রিক অধিকার হলেও তা যেন গঠনমূলক হয়। অপপ্রচার থেকে বিরত থেকে দেশের উন্নয়ন কার্যক্রমে সহযোগিতা করার জন্য তিনি সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।