মঙ্গলবার , ২১ জুলাই ২০২৬
মঙ্গলবার , ২১ জুলাই ২০২৬
হোমজাতীয়নয়াদিল্লি বাংলাদেশ হাইকমিশনে মিনিস্টার (প্রেস) হলেন সাইদুর রহমান

নয়াদিল্লি বাংলাদেশ হাইকমিশনে মিনিস্টার (প্রেস) হলেন সাইদুর রহমান

favicon
মাহামুদুল হাসান
নয়াদিল্লি বাংলাদেশ হাইকমিশনে মিনিস্টার (প্রেস) হলেন সাইদুর রহমান

ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) পদে নিয়োগ পেয়েছেন মো. সাইদুর রহমান।


আগামী এক বছরের জন্য তাকে চুক্তিভিত্তিকভাবে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।


সোমবার (২০ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।


উপসচিব মো. গোলাম রব্বানীর সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, মো. সাইদুর রহমানকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগের শর্তে নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) পদে নিয়োগ দেওয়া হয়েছে।


প্রজ্ঞাপন অনুযায়ী, যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর এ নিয়োগ কার্যকর থাকবে। নিয়োগের অন্যান্য শর্ত সংশ্লিষ্ট চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।


জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।