বিজয়ী শক্তির অনৈক্যে পরাজিতরা সুযোগ পাচ্ছে: এবি পার্টি চেয়ারম্যান
জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ী শক্তিগুলোর মধ্যে অনৈক্য ও দ্বন্দ্ব পরাজিত পক্ষকে পুনরায় সক্রিয় হওয়ার সুযোগ করে দিচ্ছে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
বুধবার (২২ জুলাই) রাজধানীর বিজয়নগরে দলীয় কার্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মজিবুর রহমান মঞ্জু বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে থাকা বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক শক্তির মধ্যে মতপার্থক্য থাকতে পারে। তবে অভ্যুত্থানের অর্জন রক্ষা এবং গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, কোটা সংস্কার আন্দোলনকে স্বৈরাচারবিরোধী বৃহত্তর গণঅভ্যুত্থানে রূপ দিতে বিভিন্ন ধর্মীয় নেতা ও মাদরাসাশিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তাদের সক্রিয় অংশগ্রহণের ফলে আন্দোলন দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে এবং তা গণআন্দোলনের রূপ নেয় বলে মন্তব্য করেন এবি পার্টির চেয়ারম্যান।